চেহলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোমেনা খাতুনঢাকার নিউ গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের প্রাক্তন শিক্ষিকা মোমেনা খাতুনের চেহলাম আজ শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১০৬ সেন্ট্রাল রোড ইস্টার্ন মফিজবাগ অ্যাপার্টমেন্ট হলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে যোগ দিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে। মোমেনা খাতুন গত ২২ জুলাই স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।