চোখের চিকিৎসায় লন্ডনে রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ চোখের চিকিৎসার জন্য গতকাল রোববার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট বেলা দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতিকে নিয়ে যাত্রা করে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাংলাদেশে কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতি ২৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বাসস।