চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গ্রিলকাটা চোর চক্রের সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো শহীদুল ইসলাম, সোহেল রানা ও মো. সোহাগ। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন বলেন, গত ২৫ জুলাই নগরের শেরশাহ কলোনি এলাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের পরিদর্শক মো. জাহাঙ্গীরের বাসায় এবং এর আগে ১৮ এপ্রিল একই এলাকার জহিরুল ইসলামের বাসায় চুরির ঘটনা ঘটে।