চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌকা চোর সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে সিলেটের কোস্পানীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত শুক্রবার গভীর রাতে উপজেলার পুটামারা গ্রামের আলাউদ্দিনসহ কয়েক ব্যক্তি নৌকা চুরির উদ্দেশ্যে একই উপজেলার শিবপুর গ্রামে যায়। তারা পাঁচটি নৌকা চুরি করে নিজেদের গ্রামে ফিরছিল। বিষয়টি টের পেয়ে শিবপুর গ্রামের বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে কানসা বিল এলাকায় চোরদের ওপর হামলা চালায়। এলাকাবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই আলাউদ্দিনের (২৭) মৃত্যু হয়। অপর ব্যক্তিরা পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ গতকাল বেলা ১১টায় কানসা বিল এলাকা থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।