চোরাই কাঠ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। ফেনীর বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছার জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানে ৫০০ ঘনফুট চোরাই সেগুন কাঠ পাওয়া যায়। উদ্ধার করা কাঠের মূল্য প্রায় ১২ লাখ টাকা।