চোরাই তেলভর্তি দুটি ট্যাংকার ও একটি জাহাজ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার তেঁতুলিয়া নদীর শাখা নদী থেকে কোস্টগার্ড চোরাই তেলভর্তি দুটি ট্যাংকার এবং একটি জাহাজ জব্দ করেছে৷ যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা৷ তবে কোস্টগার্ড ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি৷
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ড অভিযান চালিয়ে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকার তেঁতুলিয়া নদীর একটি শাখা থেকে চোরাই তেলভর্তি দুটি ট্যাংকার লরি এবং একটি জাহাজ জব্দ করে৷ কোস্টগার্ডের লে. কমান্ডার মোক্তাদির বলেন, অভিযানের সময় কাউকে আটক করা যায়নি৷ দুটি ট্যাংকার, একটি জাহাজ এবং তেলের আনুমানিক মূল্য দুই কোটি টাকা৷ জব্দের পর সেগুলো ভোলা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷