চোরাই পেট্রলভর্তি জাহাজ দুটি উধাও?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা সদর থানা পুলিশের কাছে কোস্টগার্ডের হস্তান্তর করা ৭০ টন চোরাই পেট্রলসহ দুটি তেলবাহী জাহাজ উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
গত বৃহস্পতিবার কোস্টগার্ডের দক্ষিণাঞ্চলীয় কমান্ডারের পক্ষে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন কোস্টগার্ড সদর উপজেলার তেঁতুলিয়া নদীর শাখা ভোলা খালের মাথা পশ্চির ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকা থেকে চোরাই সন্দেহে দুটি পেট্রলভর্তি ট্যাংকার জাহাজ জব্দ করা হয়। ট্যাংকার দুটির নাম নাঈম ট্রেডার্স ও মিয়া জমির শাহ। পরে তা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সদর থানার এসআই মোস্তাফা মিয়া গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, কোস্টগার্ড ও র্যাব কোনো অবৈধ মাল পুলিশে হস্তান্তর করে মামলা করার মাধ্যমে। এখানে কোস্টগার্ড মামলাও করেনি, মালও হস্তান্তর করেনি।