চোরাবালিতে আটকে এক যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদে সাঁতার কাটতে গিয়ে চোরাবালিতে আটকা পড়ে কামরুল ইসলাম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সিলেট নগরের শাহি ঈদগাহের হোসনাবাদ আবাসিক এলাকার খরশেদ আলমের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নদের সীমান্তবর্তী শূন্যরেখা (জিরো পয়েন্ট) থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
কামরুল ইসলাম গত বুধবার বিকেলে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে জাফলং বেড়াতে গিয়েছিলেন।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।