চোরের ছুরিকাঘাতে বৃদ্ধা হামলায়, কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার হাতিয়াব এলাকায় গতকাল বুধবার ভোরে চোরের ছুরিকাঘাতে আনোয়ারা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন৷ একই দিন নরসিংদীর শিবপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মোসলেহ উদ্দিন (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন৷
জয়দেবপুর থানার পুলিশ জানায়, আনোয়ারা খাতুন গাজীপুর সদর উপজেলার হাতিয়াব এলাকার বাসিন্দা৷ একই এলাকার বাসিন্দা এবং সাবেক কাউলতিয়া ইউনিয়নের সদস্য আনোয়ার হোসেনের বাড়িতে বুধবার ভোরে একদল চোর হানা দেয়৷ এ সময় বাড়িতে পুরোনো মাটির ঘরে ছিলেন তাঁর মা আনোয়ারা খাতুন৷ ওই ঘরে অানোয়ার তঁার মোটরসাইকেলটি রাখতেন৷ চোরেরা ওই ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে৷ পরে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আনোয়ারা চিৎকার শুরু করেন৷ চিৎকার শুনে আনোয়ার ও আশপাশের লোকজন এসে ঘরে ঢুকে আনোয়ারাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান৷ পুলিশের ধারণা, চোরের দলকে চিনে ফেলায় তারা ওই বৃদ্ধার গলায় ছুরিকাঘাত করেছে৷ এতে ঘটনাস্থলেই তিনি মারা যান৷ শিবপুর থানার পুলিশ ও পরিবারের লোকজন জানান, উপজেলার কামবার এলাকার মোহাম্মদ আলী ও গিয়াস উদ্দিনের মধ্যে বািড়র কাঁঠালবাগানের জমি নিয়ে বিরোধ চলছিল৷ এরই জের ধরে গিয়াসের লোকজন গতকাল সকালে বিরোধপূর্ণ জায়গায় স্থাপনা তৈরি করছিলেন৷ এতে মোহাম্মদ আলীর লোকজন মোসলেহ উদ্দিনকে নিয়ে দুপুরে তাতে বাধা দেন৷ কথা-কাটাকাটির একপর্যায়ে গিয়াস উদ্দিন, তাঁর ছেলে মোশারফ হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদ আলী ও মোসলেহ উদ্দিনকে কুপিয়ে জখম করেন৷ পরে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসলেহ উদ্দিনকে মৃত ঘোষণা করেন৷