চেয়ারম্যান, সাংবাদিক ও ইউপি সদস্যসহ আটজন জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের আলোচিত মমতাজ চৌধুরী (৫৬) হত্যা মামলার আটজন আসামিকে গতকাল বৃহস্পতিবার জেলহাজতে পাঠিয়েছেন মুন্সিগঞ্জের আদালত-৪-এর বিচারক।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ২৪ মার্চ রাতে উপজেলার শিমুলিয়া গ্রামের বসতবাড়ির নিজ কক্ষে খুন হন মমতাজ চৌধুরী। পরদিন তাঁর স্বামী মো. কামরুল হাসান চৌধুরী বাদী হয়ে ১১ জনের নামে ও সন্দেহভাজন চার-পাঁচজনকে আসামি করে গজারিয়া থানায় মামলা করেন। উল্লিখিত আসামিরা উচ্চ আদালত থেকে চার মাসের জামিনে ছিলেন। আজ জামিনের মেয়াদ শেষ হওয়ার কথা থাকায় গতকাল বৃহস্পতিবার তাঁরা মুন্সিগঞ্জ বিচারিক হাকিম আদালত-৪-এ হাজির হয়ে আবারও জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।