প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ক্লাব লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে মিয়া মোহাম্মদ আবদুর রহিম ও ভাইস চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ শাহজাদা আলম নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম ক্লাব হলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে বার্ষিক সাধারণ সভা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ক্লাব লিমিটেডের বর্তমান চেয়ারম্যান এম এ সালাম।
নতুন নির্বাহী কমিটির নয়টি সদস্য পদে নির্বাচিতরা হলেন জহিরুল ইসলাম চৌধুরী, ইফতেখার হোসেন, জাবেদ হাশেম, মোহাম্মদ ইমরান আহমেদ, রুমানা হায়াত, এম এন আজাদ চৌধুরী, রবি শংকর দাশ, সাবরিনা চৌধুরী ও মঞ্জুরুল আলম। নির্বাচন পরিচালনায় প্রধান আহ্বায়ক ছিলেন সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি