চেয়ারম্যান ও ছয় সদস্য নিয়োগ পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনের একজন চেয়ারম্যান, একজন সার্বক্ষণিক সদস্য এবং পাঁচজন অবৈতনিক সদস্য নিয়োগ দিয়েছেন। গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের মতো বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।অবসরপ্রাপ্ত সচিব কাজী রিয়াজুল হক মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য নিযুক্ত হয়েছেন। তিনি এই পদে থাকাকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমান বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।কমিশনের নিয়োগপ্রাপ্ত পাঁচজন অবৈতনিক সদস্য হলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী ফওজিয়া করিম ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক গিয়াসউদ্দিন মোল্লা, প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক এ্যারমা দত্ত, সাহিত্যিক ও লেখক সেলিনা হোসেন এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরু কুমার চাকমা। অবৈতনিক সদস্য পদে দায়িত্ব পালনের সময় তাঁরা কমিশনের সভায় যোগদানসহ অন্যান্য দায়িত্ব সম্পাদনের জন্য কমিশনের নির্ধারিত হারে সম্মানী ও ভাতা পাবেন।