চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগের ৩৯টি উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে শপথ গ্রহণ করেছেন। তাঁদের পৃথকভাবে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ।
বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বলেন, প্রথম ও দ্বিতীয় দফার তফসিল অনুযায়ী যেসব উপজেলার নির্বাচন হয়েছে, সেগুলোর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিতদের গেজেট প্রকাশ হয়েছে। এঁদের মধ্যে রাজশাহী বিভাগের ৩৯টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ করানো হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজশাহী বিভাগের উপনির্বাচন কমিশনার সুভাষ চন্দ্র ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।