প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার জয়নাল হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান এনামুল করিমকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে ওই ইউপি চেয়ারম্যান জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। সম্প্রতি ডিবি পুলিশ জয়নাল হত্যা মামলার অভিযোগপত্রটি আদালতে দাখিল করে। ওই অভিযোগপত্রে ইউপি চেয়ারম্যান এনামুল করিমকে আসামি করা হয়।