চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোজাফফর হোসেনকে নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার মাগুরা জেলা ও দায়রা জজ মাহফুজা খানম এ আদেশ দেন। পুলিশ ও আইনজীবী সূত্র জানায়, ৫ জানুয়ারির নির্বাচনের পর সারা দেশে সরকারবিরোধী আন্দোলনের সময় মোজাফফর হোসেনের বিরুদ্ধে নাশকতার (অন্তর্ঘাত) অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়। এত দিন তিনি পলাতক ছিলেন। গতকাল তিনি জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক তাঁর আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।