চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জসিম উদ্দিন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি জলাবাড়ি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আশিষ কুমার বড়ালকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে আশিষ কুমার বড়াল হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. কামরুল হাসান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল সকালে পূর্ব জলাবাড়ি এলাকায় জসিমকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জসিমের ছোট ভাই আলাউদ্দিন হাওলাদার বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে ও ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন।