প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান মামুনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে নাসিরনগর উপজেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নাসিরনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। উপজেলার আতুকোড়া গ্রামের সোহেল মিয়া গত ২২ সেপ্টেম্বর নাসিরনগর থানায় চাঁদাবাজির অভিযোগ এনে কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন। নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন সুমন বলেন, গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কামরুজ্জামানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।