প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেনকে (৪০) মারামারির একটি মামলায় গত বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আল-আমিনকেও (৩০) গ্রেপ্তার করেছে। কামাল হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি দুর্গাপুর গ্রামের বাসিন্দা। আল-আমিনের বাড়ি বাহাদুরপুর গ্রামে। পুলিশ জানায়, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১৮ এপ্রিল লক্ষ্মণপুর গ্রামের আবদুল কাদেরকে মারধর করা হয়। এ ঘটনায় করা মামলায় কামাল হোসেন, আল-আমিনসহ তিনজনকে আসামি করা হয়। শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বলেন, ‘কামাল হোসেনের বিরুদ্ধে মদপান করে মারধরের অভিযোগও রয়েছে।’