চেয়ারম্যান না থাকায় থেমে আছে ইউপির কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যানেল চেয়ারম্যান না থাকায় চেয়ারম্যানের অনুপস্থিতিতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যক্রম বন্ধ রয়েছে৷ এ কারণে লোকজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে৷
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান রওশন আলী গত ২৪ এপ্রিল রাতে মাদক কেনাবেচার সময় হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রাম থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন৷ পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়৷ চেয়ারম্যানের অনুপস্থিতিতে পরিষদের যাবতীয় কাজ প্যানেল চেয়ারম্যানের করার নিয়ম থাকলেও রওশন আলী কাউকে ওই পদে নিযুক্ত করেননি৷ ফলে পরিষদের সব কার্যক্রম বন্ধ রয়েছে৷
এ পরিস্থিতিতে ইউপির ১২ জন সদস্য ৫ মে এক সভায় তিন সদস্যবিশিষ্ট প্যানেল নির্বাচন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেন৷ কিন্তু এখনো মন্ত্রণালয় থেকে প্যানেল চেয়ারম্যানের অনুমোদন না আসায় ইউনিয়নের সব কার্যক্রম বন্ধ রয়েছে৷
মেনহাজুল ইসলাম, নুরুল ইসলাম, জামাল হোসেনসহ কয়েকজন ইউপি সদস্য জানান, প্যানেল চেয়ারম্যান না থাকায় ও বর্তমানে প্যানেল চেয়ারম্যানের অনুমোদন আসতে দেির হওয়ায় জন্মনিবন্ধন সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, পরিচয়পত্র না পাওয়ায় জমি রেজিস্ট্রি, চাকরি, প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার নিবন্ধনসহ বিভিন্ন ক্ষেত্রে ইউনিয়নবাসী চরম ভোগান্তিতে পড়েছেন৷ জন্মনিবন্ধন সনদ না পাওয়ায় ভোটার হালনাগাদেও অনিশ্চয়তা দেখা দিয়েছে৷
ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, চেয়ারম্যানের স্বাক্ষর ও িসল দিতে না পারায় ইউনিয়নের ৫২টি বয়স্ক ভাতা, ২৭টি বিধবা ভাতা এবং সাতটি প্রতিবন্ধী ভাতার কার্ড অনুমোিদত হয়নি৷ ফলে তাঁরা সরকারের দেওয়া অনুদান থেকে বঞ্চিত হবেন৷
ওই ইউনিয়নের কয়েকটি সরকাির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জানান, বর্তমানে পঞ্চম শ্রেিণর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার নিবন্ধন চলছে৷ এ ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ প্রয়োজন৷ কিন্তু চেয়ারম্যান না থাকায় শিক্ষার্থীরা সনদ দিতে পারছে না৷
উপজেলা নির্বাচন ও নিবন্ধন কর্মকর্তা আতাউল হক প্রথম আলোকে বলেন, গোলাপগঞ্জ ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান না থাকার কারণে সৃষ্ট জটিলতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ এ কারণে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহের সময় চার দিন বাড়িয়ে ২৮ মে পর্যন্ত করা হয়েছে৷ এর মধ্যে সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে৷
ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন বলেন, স্থানীয় সরকার আইন অনুযায়ী পরিষদ গঠিত হওয়ার প্রথম সভার ৩০ কার্য দিবসের মধ্যে অগ্রাধিকারক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি চেয়ারম্যান প্যানেল নিযুক্ত করার কথা৷ ওই ইউনিয়নে তা না করায় জটিলতার সৃষ্টি হয়েছে৷ ইউপি সদস্যরা প্যানেল চেয়ারম্যানের দরখাস্ত ও রেজ্যুলেশন জমা দেওয়ার পর তা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে৷