চেয়ারম্যান নির্বাচিত হলেন দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্টি বোর্ডের সভায় উপস্থিত কর্মকর্তারা
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্টি বোর্ডের সভায় উপস্থিত কর্মকর্তারা

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি। আর ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাতার বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট ও দেশটির রাজপরিবারের সদস্য অধ্যাপক শেখ আল-মিসনাদ।
সম্প্রতি ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্টি বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব অব্যাহত রাখবেন যথাক্রমে আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান মিলব্যাঙ্ক, টুইড, হ্যাডলি অ্যান্ড ম্যাকক্লয়ের অন্যতম অংশীদার ইয়ং জুন-কিম ও আর্নস্ট ইয়ংয়ের অংশীদার কপিল জৈন।
এ ছাড়া ট্রাস্টি বোর্ডের নতুন পাঁচজন সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন যুক্তরাজ্যের নাগরিক ও লন্ডনের স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের প্রো রেক্টর নির্মলা রাও, বাংলাদেশের নাগরিক ও মোহাম্মদি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, ভারতীয় নাগরিক ও নয়াদিল্লির লেডি শ্রী রাম কলেজের সাবেক প্রিন্সিপাল মিনাক্ষী গোপীনাথ, কানাডীয় নাগরিক ও হংকংয়ের লি অ্যান্ড ফাংয়ের স্ট্র্যাটেজিক এনগেজমেন্টের প্রধান ও প্রধান যোগাযোগ কর্মকর্তা লালে কাসেবি এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ও হংকংয়ের ফ্লেইশম্যান হিলার্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও সিনিয়র পার্টনার লিন অ্যানে ডেভিস। বিজ্ঞপ্তি|