চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা
পটুয়াখালী, বাগেরহাট ও নোয়াখালীর চারটি উপজেলার ৩২টি ইউনিয়নে গত মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বাউফল (পটুয়াখালী): জসীম উদ্দিন খান (বাউফল সদর), এ এন এম জাহাঙ্গীর হোসেন (দাশপাড়া), ফয়সাল আহমেদ মোল্লা (কালাইয়া), কামাল হোসেন বিশ্বাস (নওমালা), শামসুল হক ফকির (আদাবাড়িয়া), ইব্রাহিম ফারুক (নাজিরপুর), মো. গোলাম মোস্তফা হাওলাদার (মদনপুরা), আনোয়ার হোসেন (সূর্যমণি), আবদুর রহমান সর্দার (কালীশুরী), মো. তসলিম উদ্দিন তালুকদার (কেশবপুর), আবদুল জব্বার মৃধা (ধুলিয়া), রফিকুল হাসান খান (কাছিপাড়া) ও মিজানুর রহমান (কনকদিয়া)।দশমিনা: ইকবাল মাহমুদ (দশমিনা সদর), মো. জাকির হোসেন (রনগোপালদী), আতিকুর রহমান (আলীপুর), মাহফুজুর রহমান (বহরমপুর), আলতাফ হোসেন (বাঁশবাড়িয়া) ও মশিউর রহমান (বেতাগী-সানকিপুর)।চিতলমারী (বাগেরহাট): মো. নিজাম উদ্দিন শেখ (চিতলমারী সদর), মুকুল কৃষ্ণ মণ্ডল (চর বানিয়ারী), মুজিবর রহমান (সন্তোষপুর), কাজী আজমীর আলী (হিজলা), শিকদার মতিয়ার রহমান (কলাতলা), শেখ ওয়াহিদুজ্জামান পান্না (বড়বাড়িয়া) ও তোতা মিঞা মোল্লা (শিবপুর)।হাতিয়া (নোয়াখালী): আলাউদ্দিন আল আজাদ (চরঈশ্বর), মহিউদ্দিন আহমেদ (চরকিং), আলাউদ্দিন বাবু (তমরদ্দি), আহসান উল্যাহ (সোনাদিয়া), জিয়া আলী মোবারক (বুড়ির), সিরাজ উদ্দিন (জাহাজমারা) ও মেহেরাজ উদ্দিন (নিঝুম দ্বীপ)।