চেয়ারম্যান নয় ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নয়, ভাইস চেয়ারম্যানের দুটি পদে বিএনপির একক প্রার্থী বাছাই করা হয়েছে৷ গত শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটের মাধ্যমে এ প্রার্থী বাছাই করা হয়৷ এতে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের ৫৪ জন ভোটারের মধ্যে ৫২ জন ভোট দেন৷
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সর্বোচ্চ ২৭ ভোট পেয়ে বিএনপি-সমির্থত একক প্রার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছেন৷ এ ছাড়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক ছয় ভোট, সলঙ্গা থানা বিএনপির যুগ্ম সম্পাদক হেদায়তুল ইসলাম সাত ভোট পান৷ তবে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কাবিল হোসেন আকন্দ কোনো ভোট পাননি৷
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা দলের নেত্রী ধানগড়া ইউপির সাবেক সদস্য শিউলি ইয়াসমিন ৩২ ভোট পেয়ে একক প্রাির্থতা নিশ্চিত করেছেন৷ তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির নেত্রী শাপলা খাতুন পেয়েছেন ২০ ভোট৷