চেয়ারম্যান পদে টানা তৃতীয়বার জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল জব্বার
আবদুল জব্বার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আবদুল জব্বার টানা তৃতীয়বার জয়ী হয়েছেন। তৃতীয় ধাপে গত শনিবার চশমা প্রতীকে ৫ হাজার ৫৩ ভোট পেয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ছিলেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুল জব্বার পেয়েছেন ৩ হাজার ৭৮৯ ভোট। আওয়ামী লীগের প্রার্থী জয়নাল উদ্দিন ২ হাজার ৩৭৮ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।
সদর ইউপির সচিব মো. আবদুল কুদ্দুস বলেন, আবদুল জব্বার পরপর তিনবার সদর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হলেন। আবদুল জব্বার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় ১১ এপ্রিল তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।