চেয়ারম্যান পদে দুই ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ৩১ মার্চ। এর মধ্যে বেলকায় চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন দুই ভাই। বড় ভাই বর্তমান চেয়ারম্যান জহুরুল হক সরদার মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই পদে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন ছোট ভাই কামরুজ্জামান সরদার। দুই ভাই-ই স্বতন্ত্র প্রার্থী। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।