চেয়ারম্যান পদে দুই ভাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দুই ভাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ইউপিতে আগামী ৪ জুন ভোট হবে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপির প্রার্থী হিসেবে নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন মাসুদ আলম মকসুদ। এর কয়েক মিনিট পর মনোনয়নপত্র জমা দেন তাঁর বড় ভাই শওকত আলী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শওকত আলী বলেন, ‘আমি আগে থেকেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে মাঠে আছি। এখন বিএনপির একটি পক্ষ আমাকে ঠেকাতে ষড়যন্ত্র করে আমার ছোট ভাইকে প্রার্থী করেছে।’ মাসুদ আলম মকসুদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। সুনামগঞ্জ অফিস|