চেয়ারম্যান পদে বিজয়ী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬১ জেলা পরিষদের নির্বাচনে গতকাল বুধবার ভোট গ্রহণ হয়েছে। বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত ৪৬ জন জয়ী হয়েছেন। অবশ্য তাঁদের ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আর ১২ জেলায় দলটির প্রার্থীরা ধরাশায়ী হন ‘বিদ্রোহী’ প্রার্থীদের কাছে। স্বতন্ত্র জয়ী হয়েছেন একজন।
নির্বাচন কমিশন গতকাল বগুড়ায় চেয়ারম্যান পদে ও তিনটি ওয়ার্ডে সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত করে। কয়েক দিন আগে কুষ্টিয়ায় চেয়ারম্যান পদে ভোট স্থগিত করা হয়।
আওয়ামী লীগের নির্বাচিত যাঁরা: বরিশালে মো. মইদুল ইসলাম, বরগুনায় মো. দেলোয়ার হোসেন, লালমনিরহাটে মো. মতিয়ার রহমান, রাজবাড়ীতে ফকীর আবদুল জব্বার, চাঁদপুরে ওচমান গনি পাটোয়ারী, ঝিনাইদহে কনক কান্তি দাস, ময়মনসিংহে ইউসুফ খান পাঠান, কক্সবাজারে মোস্তাক আহমদ চৌধুরী, পাবনায় রেজাউল রহিম, গোপালগঞ্জে চৌধুরী ইমদাদুল হক, মাদারীপুরে মিয়াজ উদ্দীন, শরীয়তপুরে ছাবেদুর রহমান, মাগুরায় পঙ্কজ কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জে মঈনুদ্দীন মণ্ডল, মৌলভীবাজারে আজিজুর রহমান, খুলনায় শেখ হারুনুর রশীদ, রংপুরে ছাফিয়া খানম, পটুয়াখালীতে খান মোশাররফ হোসেন, নরসিংদীতে আসাদুজ্জামান, নোয়াখালীতে এ বি এম জাফর উল্যাহ্, মানিকগঞ্জে গোলাম মহীউদ্দিন, সিলেটে লুৎফুর রহমান, কুড়িগ্রামে মো. জাফর আলী, কুমিল্লায় আবু তাহের ও লক্ষ্মীপুরে মো. শামছুল ইসলাম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের নির্বাচিতরা: ঢাকায় মাহবুবুর রহমান, জয়পুরহাটে আরিফুর রহমান, নাটোরে সাজেদুর রহমান খান, সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস, টাঙ্গাইলে ফজলুর রহমান খান, হবিগঞ্জে মুশফিক হোসেন চৌধুরী, ফরিদপুরে লোকমান হোসেন মৃধা, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, গাজীপুরে আখতারুজ্জামান, ফেনীতে আজিজ আহম্মদ চৌধুরী, চট্টগ্রামে এম এ সালাম, নেত্রকোনায় প্রশান্ত কুমার রায়, নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন, মুন্সিগঞ্জে মোহাম্মদ মহিউদ্দিন, নওগাঁয় ফজলে রাব্বী, ঠাকুরগাঁওয়ে মু. সাদেক কুরাইশী, কিশোরগঞ্জে মো. জিল্লুর রহমান, ঝালকাঠিতে সরদার মো. শাহ আলম, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, যশোরে শাহ হাদিউজ্জামান ও ভোলায় আবদুল মোমিন টুলু।
বিজয়ী বিদ্রোহীরা: মেহেরপুরে গোলাম রসুল, নড়াইলে মো. সোহরাব হোসেন বিশ্বাস, পিরোজপুরে মহিউদ্দিন মহারাজ, চুয়াডাঙ্গায় শেখ শামসুল আবেদীন খোকন, সুনামগঞ্জে নুরুল হুদা মুকুট, গাইবান্ধায় আতাউর রহমান সরকার, পঞ্চগড়ে মো. আমানুল্লাহ বাচ্চু, সাতক্ষীরায় নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ায় শফিকুল আলম, জামালপুরে ফারুক আহম্মেদ চৌধুরী, শেরপুরে হুমায়ুন কবীর রোমান ও রাজশাহীতে মোহাম্মদ আলী সরকার।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থী: নীলফামারীতে জয়নাল আবেদীন।