চেয়ারম্যান পদে ৫৪ জনের মনোনয়নপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল শনিবার। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৫৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৫ জন এবং সাধারণ সদস্য পদে ২৯৫ জন মনোনয়নপত্র দাখিল করেন।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে বায়েক ইউপিতে পাঁচজন, কাইমপুর ইউপিতে সাতজন, কসবা পশ্চিম ইউপিতে ছয়জন, মূলগ্রাম ইউপিতে ছয়জন, বাদৈর ইউপিতে পাঁচজন, মেহারী ইউপিতে পাঁচজন, খাড়েরা ইউপিতে চারজন, গোপীনাথপুর ইউপিতে ১০ জন ও বিনাউটি ইউপিতে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।