চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চেয়ে দুই গ্রামপুলিশ বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় পঞ্চগড় সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত গ্রাম পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা গতকাল বুধবার ভোট চলাকালে ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন খায়রুল ইসলাম ও রফিকুল ইসলাম নামের গ্রাম পুলিশের দুই সদস্য। তাঁরাা ভোট চলাকালে কেন্দ্রে আসা ভোটারদের চেয়ারম্যান প্রার্থী আবু দাউদ প্রধানের আনারস প্রতীকে ভোট দিতে বলছিলেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এহতেশামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই গ্রাম পুলিশকে তৎক্ষণাৎ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।