চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. জয়নাল আবেদিন (৬৫) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সকালে তিনি আশরা গ্রামের নিজ বাড়িতে মারা যান। এ ইউনিয়নে একমাত্র প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নূরুল ইসলাম। প্রার্থীর মৃত্যুর কারণে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে ২২ মার্চ ভোট হবে না বলে জানা গেছে। জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালায় বলা আছে—ভোট গ্রহণের আগে চেয়ারম্যান পদে মনোনীত বৈধ কোনো প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন কার্যক্রম রিটার্নিং অফিসার গণবিজ্ঞপ্তি দিয়ে বাতিল করে দেবেন। তবে সদস্য পদে নির্বাচন হবে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|