চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, আটজন ইউপি সদস্য প্রার্থীসহ ১০ জনকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাসুদ জানান, আচরণবিধি না মানায় ঢাকী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আহাম্মেদ আলী চৌধুরীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আটজন ইউপি সদস্য পদপ্রার্থী ও এক প্রার্থীর এজেন্টকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।