চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ায় বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে তাঁর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো এক ফ্যাক্সবার্তায় এ তথ্য জানানো হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের কাজে নিয়োজিত এক স্কুলশিক্ষিকাকে মারধর করার মামলায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পুলিশ সম্প্রতি আদালতে অভিযোগপত্র দিয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে সাময়িক বরখাস্ত করেছে। বর্তমানে বাগেরহাটের বিচারিক হাকিম আদালতে মামলাটির বিচারাধীন। তিনি জামিনে রয়েছেন।