প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ৫ নম্বর হালিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মঈন উদ্দিন আহমেদকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শারজিল হাসান চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন। গত বছরের মাঝামাঝি সময়ে পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের তিনজন ও সাধারণ ওয়ার্ডের নয়জন সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন। ১৩ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শরিফা আহম্মেদের সই করা এক চিঠিতে চেয়ারম্যানের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। অবশ্য অভিযোগ অস্বীকার করে বহিষ্কৃত চেয়ারম্যান মঈন উদ্দিন আহমেদ বলেন, যা হয়েছে সবই ষড়যন্ত্র।