প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত চিঠিতে মান্নানকে বরখাস্তের সিদ্ধান্তের কথা জানানো হয়। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক চিঠিটি পেয়েছেন। নাশকতা ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে আজহারুলের বিরুদ্ধে ২০১৩ সালে একটি ও ২০১৫ সালে দুটি মামলা হয়েছে। এসব মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় মান্নানকে উপজেলা পরিষদ আইনের ১৩ এর খ (১) ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়।