চেয়ারম্যান যাঁরা
বাগেরহাট ও পটুয়াখালীর তিনটি উপজেলার ১৮টি ইউনিয়নে বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচিত চেয়ারম্যানরা হলেন:ফকিরহাট (বাগেরহাট): স্বপন দাস (বেতাগা), খান শামীম হাসান পলাশ (পিলজংগ), খান জাহিদ হাসান (ফকিরহাট সদর), কাজী মহসীন (নলধা-মৌভোগ), ফকির রেজাউল কবির (মানসা-বাহিরদিয়া), সৈয়দ তৌহিদুল ইসলাম (মূলঘর), এম এ আওয়াল (শুভদিয়া) এবং শেখ আবুল হোসেন (লখপুর, বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।মোল্লাহাট: শেখ মোস্তা গাউসুল হক (উদয়পুর), শেখ শাহ জাহান (চুনখোলা), বাবলু মোল্লা (কুলিয়া), শেখ রেজাউল কবির (গাওলা), দেলোয়ার হোসেন মোল্লা (কোদালিয়া) ও ফারুক হোসেন মোল্লা (আটজুড়ি)।কলাপাড়া (পটুয়াখালী): মো. হুমায়ুন কবীর কেরামত হাওলাদার (চাকামইয়া), মাহমুদুল হাসান সুজন মোল্লা (টিয়াখালী), আবদুল মালেক খান (নীলগঞ্জ) ও কে এম খালেকুজ্জামান (ধুলাসার)।