চেয়ারম্যান সমর্থকের হামলায় আরেক প্রার্থীর কর্মী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের কালাইয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থকদের হামলায় আহত হয়েছেন আওয়ামী লীগেরই এক প্রবীণ কর্মী। এলাকাবাসীর কয়েকজন জানান, বুধবার দুপুরের দিকে জিন্দারপুর ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সোবহান মণ্ডল ও জিয়াউর রহমান জিয়ার ইমামপুর গ্রামের দুই দল সমর্থকের মধ্যে নির্বাচনী বাগিবতণ্ডা চলছিল। একপর্যায়ে জিয়াউর রহমানের সমর্থকদের হামলায় আবদুস সোবহানের কর্মী আক্কাস আলী আহত হন। জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।