চেয়ারম্যানকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌকিদারকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যায় নড়িয়া বাজারের কীর্তিনাশা সেতুর ঢালে তাঁর ওপর হামলা চালানো হয়। পুলিশ শাহ আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর হাসপাতালে পাঠায়। রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য শাহ আলমকে ঢাকায় পাঠানো হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বোমা ফাটিয়ে দুর্বৃত্তরা শাহ আলম চৌকিদারের ওপর হামলা করে। এ সময় তাঁর সঙ্গে থাকা আবুল কাশেম নামে যুবলীগের স্থানীয় এক কর্মীকেও কোপানো হয়। শরীয়তপুর প্রতিনিধি