চেয়ারম্যানকে নাগরিক সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদাকে গতকাল সোমবার বিকেলে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। সুনামগঞ্জ পৌরসভার মেয়র মো. আয়ুব বখত জগলুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মতিউর রহমান।