চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ ইসির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিটার্নিং কর্মকর্তাকে হুমকি দেওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনকে বরখাস্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার কমিশন সচিবালয় থেকে স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
কমিশন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থীকে বরখাস্তের পাশাপাশি তাঁর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে। গত ২৮ মে কুতুবপুরে ভোট গ্রহণ হয়।
কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমানের লেখা চিঠিতে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তাকে হুমকি প্রদান ও তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী কামাল হোসেনকে বরখাস্তের জন্য নির্দেশ দিয়েছে ইসি।