চেয়ারম্যানকে মারধর
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেকমত শিকদার মারধরের শিকার হয়েছেন। গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৩০ থেকে ৪০ জন যুবক এসে চেয়ারম্যানকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন চেয়ারম্যানকে উদ্ধার করেন। ঘটনার সময় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পসংক্রান্ত একটি জরুরি সভা চলছিল। হেকমত শিকদার বলেন, ‘সভা চলাকালে সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের ছেলে কাওসার ও ভাতিজা ‘ন্যাংড়া’ রফিকের নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁকে মারধর করে।’ হামলাকারীরা তাঁর কাছে গত চার বছরের বিভিন্ন প্রকল্পের হিসাব চান বলে চেয়ারম্যান জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে যান। ইউএনও মোহামঞ্চদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।