চেয়ারম্যানকে মারধর প্রতিবাদে মহাসড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুপুর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে মারধর করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রায়পুরবাসী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। গতকাল রোববার বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত এ ঘটনা ঘটে।এলাকাবাসী, পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রায়পুর ইউনিয়নের মাদক ব্যবসায়ীরা মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারী এক ব্যক্তিকে ১৪ অক্টোবর মাদকসহ র্যা বের হাতে ধরিয়ে দেন। গতকাল মধুখালীতে বিবদমান দুই পক্ষের মধ্যে সালিস বৈঠক হওয়ার কথা ছিল। মধুখালীর লোকজন হাজির না হওয়ায় বৈঠকটি হয়নি। পরে রায়পুরের লোকজন ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে ফেরার পথে মধুখালীর সমর্থকেরা উপজেলা পরিষদের কাছেই তাদের ওপর চড়াও হয়। ওই সময় হামলাকারীদের ঠেকাতে গেলে ইউপি চেয়ারম্যান জাকির হোসেনকেও মারধর করা হয়।এ ঘটনায় ক্ষুব্ধ রায়পুরবাসী দিঘুলিয়া এলাকায় ঢাকা-খুলনা হাসড়ক অবরোধ করে।