চেয়ারম্যানকে মারধর সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করেছেন চেয়ারম্যান পক্ষের লোকজন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দেড় ঘণ্টা তালবাড়িয়ার গোবিন্দপুর মোড় এলাকায় এ অবরোধ করা হয়। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে তালবাড়িয়া ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান তালবাড়িয়ার নিজের বাড়ি থেকে কুষ্টিয়া আসার পথে ত্রিমোহনী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি আহত হলে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।