প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ শপথ অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ হোসেন চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিব প্রমুখ। গত ২৩ এপ্রিল এ নয়টি ইউপিতে নির্বাচন হয়।