চেয়ারম্যানদের শপথ গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার সাত উপজেলার ৫২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫২ জন চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। এ সময় কুমিল্লার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে জেলার আদর্শ সদর, চান্দিনা, চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার সব চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দ্বিতীয় থেকে চতুর্থ ধাপে ওই উপজেলাগুলোতে ইউপি নির্বাচন হয়।