চেয়ারম্যানদের শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন। এ সময় স্থানীয় সরকার বিভাগ, রাজশাহীর উপপরিচালক দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা ছিলেন। গত ৩১ অক্টোবর ১৬টি ইউপিতে নির্বাচন হয়। এর মধ্যে গেজেট প্রকাশ না হওয়ায় বড়বিহানলী ইউপির চেয়ারম্যানকে শপথ পাঠ করানো হয়নি। গেজেট প্রকাশিত হলে তাঁকে শপথ পাঠ করানো হবে বলে জানিয়েছেন দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ।