চেয়ারম্যানের কক্ষে দুর্বৃত্তের আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আসবাব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে গেছে।ইউপি সচিব রাশেদুল ইসলাম জানান, গতকাল রোববার ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় স্থানীয় লোকজন চেয়ারম্যানের কক্ষে আগুন জ্বলতে দেখে নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সচিবসহ অন্যরা ঘটনাস্থলে যান।