চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও বিমানের কর্মীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ দফা দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শ্রমিক-কর্মচারীরা এবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদের কার্যালয় ঘেরাও করেছেন।
বিমান শ্রমিক লীগের (নির্বাচিত সিবিএ) পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে কয়েক শ শ্রমিক-কর্মচারী গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করেন। তবে তখন চেয়ারম্যান কার্যালয়ে ছিলেন না।
বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান জানান, ঘেরাও চলাকালে চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালক (প্রশাসন) কার্যালয়ে ছিলেন না। তাঁরা মহাব্যবস্থাপকের (নিরাপত্তা) কাছে স্মারকলিপি দেন। ৯ জুলাই বেলা ১১টা থেকে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তিনি।
ঘেরাও কর্মসূচিতে মশিকুর রহমান ছাড়াও সিবিএর সাধারণ সম্পাদক মনতাসের রহমান, সহসভাপতি আজহারুল ইসলাম, মজুমদার রফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সিবিএর নেতারা জানান, বাস্তবসম্মত জনবলকাঠামো তৈরি ও বাস্তবায়ন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম রক্ষায় অতিসত্বর প্রয়োজনীয় জনবল নিয়োগ, সব শাখার কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রের পোশাকের (ইউনিফর্ম) ভাতা চালু, পাঁচ বছরের সহ ১৩ দফা দাবিতে গত ২৫ জুন থেকে আন্দোলনে নামেন কর্মীরা।