চেয়ারম্যানের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুচ্ছগ্রামবাসীর জন্য বরাদ্দ দেওয়া চাল আত্মসাতের দুর্নীতির মামলায় এক ইউপি চেয়ারম্যানকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম শের আলী ভূঁইয়া। তিনি খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, গুচ্ছগ্রামবাসীর জন্য বরাদ্দ দেওয়া এক হাজার ২১ টন চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান শের আলী খানের বিরুদ্ধে ২০০২ সালের ২৮ মার্চ মামলা দায়ের করেছিলেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক রফিক উদ্দিন।