চেয়ারম্যানের দাবি অভিযোগ মিথ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হিটলার হকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। পীরগঞ্জ প্রেসক্লাবে গত সোমবার এক সংবাদ সম্মেলনে ওই মামলা মিথ্যা বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান মো. হিটলার।
ইউপি চেয়ারম্যান হিটলার লিখিত বক্তব্যে বলেন, তাঁর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) বিদ্যুতের নতুন লাইন স্থাপন ও মেরামতের কাজ করছে। বিদ্যুতের খুঁটি স্থাপন ও সংযোগ দেওয়া নিয়ে পবিসর লোক ও কয়েকজন গ্রামবাসীর মাঝে গত মাসে চাঁদাবাজির তিনটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি পীরগঞ্জ থানায় ও একটি আদালতে।
থানায় গত ১৭ জানুয়ারি রাত ৯টা থেকে ১০টার মধ্যে দুটি মামলা হয়। প্রথম মামলাটি করেছেন ডাঙ্গীপাড়া গ্রামের আমিনুল হক। এ মামলায় ডাঙ্গীপাড়া ও চাঁদপুর গ্রামের আইনুল হক, ওবাইদুর রহমানসহ ছয় ব্যক্তিকে আসািম করা হয়। অপর মামলাটি করেন প্রথম মামলার ১ নম্বর আসািম আইনুল হক। তিনি প্রথম মামলার বাদী আমিনুলসহ পাঁচজনকে আসািম করেছেন।
ইউপি চেয়ারম্যান হিটলার লিখিত বক্তব্যে বলেন, ১৭ জানুয়াির রাতে আমিনুলের দায়ের করা মামলাটি মিটিয়ে দিতে আইনুল ও ওবাইদুর মুঠোফোনে তাঁকে (চেয়ারম্যান) অনুরোধ জানান। চেয়ারম্যান পাঁচ দিন ঢাকায় অবস্থানের পর ২২ জানুয়াির ফিরে এসে মামলার বিষয়টি নিয়ে আলোচনা করেন। কিন্তু মীমাংসার কাজ শেষ না হতেই প্রথম মামলাটির আসািম ওবাইদুর ২৬ জানুয়াির উল্টো তাঁকে ১ নম্বর আসািম করে ঠাকুরগাঁও জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালত ‘খ’-এ একটি চাঁদাবাজির মামলা করেন।
মামলাটি আদালতের নির্দেশে ২০ ফেব্রুয়াির পীরগঞ্জ থানায় এজাহারভুক্ত হয়।
ইউপি চেয়ারম্যান হিটলার বলেন, মামলাটি সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়াট। পরপর দুবার নির্বাচিত চেয়ারম্যান তিনি। তাঁকে সমাজে হেয় ও হয়রািন করার জন্যই এই মিথ্যা মামলা করা হয়েছে।