নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যুবদলের নেতা আবুল বাশার হত্যা মামলা থেকে উপজেলার নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুজ্জোহার নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, সব ইউপির চেয়ারম্যান এবং সদস্যরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে জনপ্রতিনিধিরা উপজেলা পরিষদের মিলনায়তনে সংবাদ সমেঞ্চলন করে দাবি করেন, যুবদল নেতা আবুল বাশার হত্যার সময় শামসুজ্জোহা এলাকায় ছিলেন না। অথচ তাঁকে হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান।
গত শুক্রবার উপজেলা যুবদলের সহসভাপতি আবুল বাশার মেরিগাছা বাজারে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের হামলায় নিহত হন। এ ঘটনায় শনিবার বাশারের ভাই আবদুল খালেক বাদী হয়ে শামসুজ্জোহাসহ ৩০ জনের নাম উল্লেখ করে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করেন।