প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের কাজে ব্যবহূত ল্যাপটপ আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা তালা উপজেলার সরুলিয়া ইউপি চেয়ারম্যান বদরুজ্জামানের নামে মামলা হয়েছে। ইউপির সচিব প্রবীর হাজরা গতকাল বুধবার পাটকেলঘাটা থানায় এ মামলা করেন। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ল্যাপটপটি ইউপি চেয়ারম্যান তাঁর ছেলেকে দিয়ে খুলনায় একটি দোকানে বিক্রি করেছেন। বিষয়টি তদন্তে গিয়ে তিনি ইউনিয়ন পরিষদে ল্যাপটপটি পাননি।চেয়ারম্যান বদরুজ্জামান জানান, ল্যাপটপটি নষ্ট হয়ে যাওয়ায় তিনি তাঁর ছেলে স্বাধীনকে দিয়ে খুলনায় মেরামত করতে পাঠান। মেরামত করে নিয়ে আসার পর তাঁর বাড়ি থেকে সেটি চুরি হয়ে যায়।